বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে বহিস্কৃত এক বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জেরি মডেল মাদ্রাসার লীজকৃত ৬৬ শতাংশ জমি গায়ের জোরে দখলের অভিযোগ উঠা ঐ বি এন পি নেতার নাম শামসুদ্দিন মিয়া ঝুনু। তিনি ইতিপূর্বে উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রবিবার (৫ জুলাই) তার বিরুদ্ধে দখল কান্ডের এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের লিজকৃত জমি অবৈধ দখলমুক্ত করা এবং অভিযুক্ত নেতা শামছুদ্দিন মিয়া ঝুনুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ নিয়ামুল হাসান বলেন, ১৯৯৬ সালে বোয়ালমারী রেল স্টেশন এলাকায় ২৭০/৬ থেকে ২৭০/৯ নং খাম্বার মধ্যে অবস্থিত ৬৬ শতাংশ জমি পাঞ্জেরী মডেল মাদ্রাসার অনুকূলে বরাদ্দ দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সেই থেকে জমির খাজনাদি নিয়মিত পরিশোধ করে আসছে মাদ্রাসাটি। কিন্তু স্থানীয় প্রভাব খাটিয়ে পুরো জায়গাটি গায়ের জোরে অবৈধ ভাবে দখল করে নিয়ে ভোগ করছেন বিতর্কিত নেতা শামসুদ্দীন মিয়া। বর্তমানে তিনি ওই জমির কিছু অংশে কৃষি আবাদ এবং রাস্তা সংলগ্ন বাকি অংশে বেআইনি ভাবে পাকা স্থাপনা বা দোকান-পাট গড়ে তুলে তা মোটা অর্থের বিনিময়ে বিক্রি করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আরো বলেন,পাঞ্জেরী মডেল মাদ্রাসার নিজস্ব কোন জমি নেই। ১৯৯১ সাল থেকে একটি ভাড়া করা জায়গায় মাদ্রাসাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারের খাতিরে রেল কর্তৃপক্ষ নালিশী জমিটি মাদ্রাসার নামে বরাদ্দ দিলেও শামসুদ্দিন মিয়া ঝুনুর বাধার কারণে আমরা সেখানে কিছু করতে পারছি না। ফলে ক্রমাগত প্রসার লাভ করা মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম বর্তমানে তীব্র সংকটের মুখে পড়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, রেলওয়ের অন্যান্য জমি-জমাও জোর-জবরদস্তি করে ভোগ দখলের বিস্তর অভিযোগ রয়েছে ঝুনু মিয়ার বিরুদ্ধে। এ কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা ও জরিমানা দেওয়ার নজীর রয়েছে। পেশীশক্তি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব মামলা-মোকদ্দমা তিনি সামাল দিয়ে চলেছেন বলে অভিযোগ। মাদ্রাসার জমি দখলের বিষয়টি স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত তার কোন কার্যকর সমাধান পাচ্ছেননা বলেও অভিযোগ করেন নিয়ামুল হাসান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত নেতা শামছুদ্দিন মিয়া ঝুনুর বিচার দাবির পাশাপাশি অবৈধ দখলদারকে উচ্ছেদ করে রেলের লিজকৃত জমি মাদ্রাসার দখলে ফিরিয়ে দিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের শীর্ষ পর্যায় সহ সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন