ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট শিবগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম মোছা. আরজিনা বেগম (৩৫)। তিনি ঠাকুরগাঁও শহরের রহিমানপুর মধ্য মুন্সিপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি টহল দল ভাউলারহাট শিবগঞ্জ মোড় এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তলাশি করে পরিহিত শাড়ির কোঁচে সাদা পলিথিনে মোড়ানো ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পরে তাঁকে থানায় এনে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’