মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক দৃষ্টিপ্রতিবন্ধী (অন্ধ) ব্যক্তির পরিবার এখনো ঝড়-বৃষ্টি আর মৃত্যুভয়ের মধ্যেই দিন কাটাচ্ছে। স্ত্রী সাহেরা বেগম ও তিনটি ছোট সন্তানকে নিয়ে তিনি সরকারি কলোনির একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন, যা দীর্ঘদিন ধরেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
প্রায় দুই মাস আগে এই অসহায় পরিবারের জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কয়েকজন সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় প্রায় ১৩ হাজার টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে।
সেই অর্থ দিয়ে নতুন একটি ছোট ঘরের নির্মাণকাজ শুরু হলেও অর্থসংকটের কারণে কাজ শেষ করা যায়নি। বর্তমানে কিছু টিন বসানোর পরই নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঘরের বেড়া, বাকি চালের টিন, প্রয়োজনীয় নির্মাণসামগ্রী এবং মিস্ত্রির মজুরির অর্থের অভাবে গত দুই মাস ধরে ঘরটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে।
এদিকে চলমান বর্ষা মৌসুমে প্রতিটি ঝড়-বৃষ্টির রাতে পরিবারটিকে বাধ্য হয়ে পুরোনো ঝুঁকিপূর্ণ ঘরেই আশ্রয় নিতে হচ্ছে। বিশেষ করে তিনটি ছোট শিশুকে নিয়ে তাদের প্রতিটি রাত কাটছে আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে।
পরিবারটির সদস্যদের ভাষ্য, ঘরটি সম্পূর্ণ করতে মোট প্রায় ২২ হাজার টাকা প্রয়োজন। এর মধ্যে ইতোমধ্যে ১৩ হাজার টাকা সংগ্রহ হলেও এখনো প্রায় ৮ হাজার টাকার ঘাটতি রয়েছে।
স্থানীয় সচেতন মহল ও সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পরিবারটির জন্য একটি নিরাপদ বসতঘর নির্মাণে এগিয়ে আসার। সবার সম্মিলিত সহযোগিতায় এই বর্ষার মধ্যেই তিনটি শিশুর মাথার ওপর একটি নিরাপদ ছাদ নিশ্চিত করা সম্ভব বলে আশাবাদী পরিবারটি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ