ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৫-৭-২০২৬ বিকাল ৫:৩৩

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেছেন, গত ১৭ বছরে বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পুলিশের কিছু বিপথগামী সদস্যের কর্মকাণ্ডের কারণেও জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং আস্থার ঘাটতি তৈরি হয়েছে।
রবিবার (৫ জুলাই) ঢাকার ধামরাই থানায় মাদক নির্মূল, কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও থানা ব্যারাক কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সঙ্গে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, "পুলিশের প্রতি জনগণের আস্থার ঘাটতি তৈরি হয়েছে। তবে সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বর্তমান পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। এজন্য জনগণের সহযোগিতাও প্রয়োজন।"
তিনি বলেন, "আপনারা জানেন, সেই সময় পরিবর্তন হয়েছে। যারা অপরাধী, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বা আত্মগোপনে রয়েছে। এখন আপনারা যে পুলিশকে দেখছেন, তারা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করতে চায়। আমরা আপনাদের বন্ধু হিসেবেই কাজ করতে চাই এবং সবসময় আপনাদের পাশে থাকতে চাই।"
তিনি আরও বলেন, "পুলিশকে শত্রু বা প্রতিপক্ষ হিসেবে নয়, আপনজন হিসেবে দেখুন। আপনাদের সমস্যাগুলো আমাদের জানান। জনগণের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব।"
কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আমরা জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই, যাতে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষ নিরাপদে বসবাস করতে পারে।"
ধামরাই প্রসঙ্গে এসপি বলেন,ধামরাইয়ের মানুষ শান্তিপ্রিয়। এই এলাকার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। খুব শিগগিরই রথযাত্রা শুরু হবে, সম্ভবত আগামী ১৬ জুলাই। আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন পাঁচ বছরই রথযাত্রায় এখানে এসেছি। এ এলাকায় আমার অনেক ছোট ভাই ও বড় ভাই থাকেন। তাদের বাড়িতে বেড়াতে এসেছি, দাওয়াত খেয়েছি। এই এলাকার মানুষ খুবই ভালো। অপরাধীদের কোনো পরিচয় থাকে না। তাই অপরাধ দমনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার