ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৫-৭-২০২৬ বিকাল ৫:৪৩

‎​বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। এ অবস্থায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। নিরাপদ যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় দ্বীপের মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন।
‎
‎হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। যাত্রীদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করেই প্রশাসন হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
‎
‎​ইউএনও রাসেল ইকবাল বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাতিয়া রুটে সি-ট্রাক, ফেরি, স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযান চলাচল করতে পারবে না। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত বহাল থাকবে। প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ যদি ঝুঁকি নিয়ে নৌযান চলাচলের চেষ্টা করে, তবে সে দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মালিককেই নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
‎
‎​এদিকে, নৌ চলাচল বন্ধ থাকায় হাতিয়ার নলচিরা এবং মূল ভূখণ্ডের চেয়ারম্যানঘাট এলাকায় আটকা পড়েছেন শত শত যাত্রী। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী চাকরিজীবী, শিক্ষার্থী ও রোগীসহ সাধারণ মানুষ ঘাটগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছাতে পারছেন না। প্রচণ্ড গরম ও বৈরী আবহাওয়ার মধ্যে ঘাট এলাকায় যাত্রীসাধারণের চরম ভোগান্তি পোহাতে দেখা গেছে।
‎
‎স্থানীয়রা জানান, প্রতিবারই বৈরী আবহাওয়ায় হাতিয়াবাসীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। নৌ যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীর সরবরাহ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সতর্কতা সংকেত তুলে নেওয়ার পরপরই নৌ চলাচল পুনরায় শুরু হবে বলে আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন।

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন