ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপড়া গ্রামের উচ্চতা আড়াই ফুট উচ্চতার শফিকুল ইসলাম (৫৫)।
দীর্ঘদিন ধরে ঢাকা শহরে ভিক্ষা করে জীবন-জীবিকা চালিয়ে আসছিলেন।
বর্তমানে বয়স ও শরীর তেমন ভাল না থাকায় আর ভিক্ষা করতে পারছেন না। ফলে ফিরে আসেন আবার গ্রামে ।
বিষয়টি দৃষ্টি গোচর হয় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর। তিনি রবিবার দুপুরে শফিুল ইসলামকে ডেকে নিয়ে আসেন তার কার্যালয়ে।
তিনি শফিকুল ইসলামকে স্বাবলম্বী হওয়ার জন্য তার হাতে তুলে দেন চায়ের দোকান চালানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী। এ সব সামগ্রী পেয়ে আবেক আপ্লুত হয়ে পড়েন শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম জানান, তার স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে আলামিন (২০), পরে মেয়ে আমিনা খাতুন (১৮) , মেয়ের পরে আবার ছেলে তার নাম আনোয়ার (১৫) এবং সবার ছোট মেয়ে তার নাম রিধা (০৬)। এর মধ্যে আনোয়ার ও রিধা তার মতো খাটো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, মানবিক দিক বিবেচনা করে শফিকুল ইসলামকে চায়ের দোকানের সামগ্রী প্রদান করা হয়েছে, যাতে সে পরিবার নিয়ে খেয়ে থাকতে পারে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান