আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজন মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম জেল-জরিমানা করেছেন। দন্ডপ্রাপ্ত হলে, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা কোলাগনিপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে রমজান মন্ডল (২৬), নওগাঁ জেলার সাহাপুর গ্রামের ছায়ের আলীর ছেলে আব্দুল মজিদ (৫০) ও আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের মাসুদ রানার ছেলে টুটুল হোসেন (২৯)। গত শনিবার (৪ জুলঅই) বিকেলে তাদের আটক ও বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, শনিবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত তিনজন মাদক কারবারিকে ৪ লিটার চোলাইম মদ ও ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি তিনজনকেই ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানারা অর্থদন্ড ও অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম করাদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর