ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৭-২০২৬ বিকাল ৬:১

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ ৩২ পেরিয়েছে আর্জেন্টিনা। এবার লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। সেই মিশনে মঙ্গলবার মিশরের মুখোমুখি হওয়ার আগে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

ঝড়ের কারণে শনিবারের অনুশীলন বাতিল হলেও রোববারের ক্লোজড-ডোর সেশনে দল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা সাজাবেন স্কালোনি। আপাতত বড় ধরনের রদবদলের সম্ভাবনা নেই। তবে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে একটি করে পরিবর্তন আসতে পারে।

সবচেয়ে বড় প্রশ্ন লিওনেল মেসির সঙ্গী কে হবেন! লাওতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, এই দুই স্ট্রাইকারের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। নকআউট পর্বে আলভারেজকে মূল একাদশে ফেরানোর পরিকল্পনা ছিল কোচিং স্টাফের। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে বাঁ গোড়ালির চোট কাটিয়ে ওঠায় এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি তিনি।

কেপ ভার্দের বিপক্ষে লাওতারোকে শুরু থেকে খেলানো হয়। যদিও ওই ম্যাচে শক্ত রক্ষণভাগের বিপক্ষে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি তিনি। তবে একটি দারুণ ওয়ান-টু পাসে মেসিকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে আলভারেজও ছিলেন সক্রিয়, কিন্তু তিনিও গোলের সুযোগ পাননি।

রক্ষণেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফাকুন্দো মেদিনা টানা সুযোগ পেলেও এই পজিশনের নিয়মিত পছন্দ নিকোলাস তালিয়াফিকো। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ শেষে মেদিনার পায়ে টান ধরেছিল। তিনি পুরোপুরি ফিট না হলে তালিয়াফিকোর একাদশে ফেরা প্রায় নিশ্চিত।

মাঝমাঠেও নতুন মুখ দেখা যেতে পারে। দলের খেলায় আরও ভারসাম্য আনতে লিয়ান্দ্রো পারেদেস কিংবা নিকোলাস গঞ্জালেসের একজনকে শুরুর একাদশে দেখা যেতে পারে। ফলে জায়গা হারাতে পারেন থিয়াগো আলমাদা। পারেদেস খেললে অ্যালিস্টার নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ভূমিকায় ফিরতে পারবেন। গঞ্জালেস সুযোগ পেলে আক্রমণে যোগ হবে বাড়তি গতি।

তবে স্কালোনি শেষ মুহূর্তে চমকও দেখাতে পারেন। যদিও কেপ ভার্দের বিপক্ষে যে দলটি খেলেছিল, সেটিকেই তিনি এখনও সবচেয়ে ভারসাম্যপূর্ণ একাদশ হিসেবে বিবেচনা করছেন। তাই সম্ভাব্য পরিবর্তন হলেও দলের মূল কাঠামো অক্ষুণ্ণ রাখার দিকেই ঝুঁকবেন আর্জেন্টাইন কোচ।

এমএসএম / এমএসএম

‘অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি বা ফাইফার পেলে স্বরণীয় হয়ে থাকবে’

রাগে ফেটে পড়লেন নেইমার, ‘যথেষ্ট মিথ্যাচার হয়েছে’

‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের

বিতর্কের অবসান : রিয়ালে রদ্রির এক পা

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন্টের

৪ বলে ৩ ক্যাচ মিস, হাস্যকর ফিল্ডিং সাকিবদের

১৭ বছর পর ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

বিশ্বকাপে ‘ম্যাচ পাতানো’র কোনো প্রমাণ পায়নি ফিফা

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

আর্জেন্টিনার ফুটবল প্রধানের মোবাইল জব্দ-তদন্তের গুঞ্জন, যা বলছে ফেডারেশন

প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি

জিম্বাবুয়ে থেকে ব্যর্থ মিশন শেষে ফিরল বাংলাদেশ, লক্ষ্য এবার অস্ট্রেলিয়া

কয়েকদিন আগেই প্রেম ভেঙেছিল বিশ্বকাপ ফাইনালের নায়ক তোরেসের