চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের চার মাদক কারবারিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
আজ রবিবার (০৫ জুলাই) দুপুরে সদর মডেল থানার এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন— সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছাঃ মাসিরুন বেগম (৫০) এবং তাদের দুই ছেলে মোঃ শুকুদ্দি (৩৪) ও মোঃ মাসুদ রানা (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১টার দিকে সদর মডেল থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে বেলা ২টার দিকে সাবেক মেম্বার আব্দুর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৩২০ টাকা, ৫টি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি ডিজিটাল ওয়েট মেশিন, পাসপোর্ট, ডিভিআর, হেরোইন শুকানোর গামলা ও প্রয়োজনীয় সরঞ্জমাদিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Aminur / Aminur
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান