বড়লেখার সাবাজপুর চা বাগানে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ, ৭ শতাধিক ঘনফুট কাঠ জব্দ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাবাজপুর টি কোম্পানি লিমিটেডের সাবাজপুর চা-বাগানে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই দীর্ঘ প্রায় দুই মাস ধরে ব্যাপক হারে গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি পরিবেশের ওপর বিরুপ প্রভাব পড়ারও আশংকা রয়েছে। অবৈধভাবে গাছ কাটার অভিযোগে শনিবার সহকারি কমিশনার (ভূমি) ও বনবিভাগের লোকজন সরেজমিনে গিয়ে বৈধ প্রক্রিয়া ছাড়াই ব্যাপক গাছ কাটার সত্যতা পান। তারা তাৎক্ষণিক ৫ শতাধিক ঘনফুট কাটা গাছ যে অবস্থায় আছে সেভাবে সংরক্ষণ করতে (জব্দ) চা বাগান কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
জানা গেছে, গত দুই মাসে চা বাগানের দক্ষিণাঞ্চলের বৈকন্ঠনগর, বিপিন টিলা, আনডর ও আশপাশের বিভিন্ন টিলা ও পাহাড়ি এলাকায় কয়েকশ গাছ কেটে ফেলেছে বাগান কর্তৃপক্ষ। পাহাড়ি ঢালে থাকা বড়বড় গাছ হাতি দিয়ে টেনে নিচে নামিয়ে ট্রাকযোগে বিয়ানীবাজারের কাঠ ব্যবসায়ি ও স্থানীয় কয়েকজন ব্যক্তির নিকট বিক্রি করেছে। কাঠগুলো কেটে বাগান কার্যালয় ও ফ্যাক্টরির আশপাশে রেখে ভোরবেলা লোকচক্ষুর আড়ালে বিভিন্ন স-মিলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, নির্বিচারে সরকারি লিজের ভূমির এসব গাছ কেটে বিক্রির পেছনে স্থানীয় প্রভাবশালী একটি মহলের ছত্রচ্ছায়া রয়েছে।
অভিযোগে ভিত্তিতে শনিবার (৪ জুলাই) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া বড়লেখা বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে বাগানে যান। সেখানে তিনি বিভিন্ন স্থানে কেটে রাখা বিপুল পরিমাণ গাছ দেখতে পান। এ সময় বাগান কর্তৃপক্ষ গাছ কাটার স্বপক্ষে বনবিভাগ, বাংলাদেশ চা বোর্ড, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের গাছ কাটার অনুমতির বৈধ কাগজপত্র প্রদর্শণ করতে পারেনি।
পরে সহকারী কমিশনার নাঈমা নাদিয়া ও বন বিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রেজাউল মৃধা (সহকারি বন সংরক্ষক), ফরেস্ট রেঞ্জার নীলোৎপল সরকার বাগানের অফিস সংলগ্ন স্থানে কেটে রাখা ৫০০ শতাধিক ঘনফুট কাঠ জব্দ করেন। এসময় সহকারি কমিশনার ভূমি রোববার (৫ জুলাই) পুনরায় সরেজমিনে গিয়ে টিলার বিভিন্ন স্থানে কেটে রাখা অন্যান্য গাছগুলোসহ বাগান কার্যালয়, ফ্যাক্টরী ও রাস্তার পাশে পাওয়া গাছসহ অনুমোদন ছাড়া কাটা সকল গাছের পরিমাণ নির্ধারণ করতে
বনবিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, অভিযোগ পাওয়ার পর শনিবার ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ কাটা গাছ পান। যা চূড়ান্ত অনুমোদন ছাড়াই চা-বাগান কেটেছে। আপাতত গাছগুলো যে অবস্থায় আছে, সেভাবেই সংরক্ষণ করতে বাগান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রোববার গিয়ে বাগানের ভেতরে থাকা সব কাটা গাছের পরিমাপ করে (মেজারমেন্ট) প্রতিবেদন দিতে বনবিভাগকে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা নীলোৎপল সরকার বলেন, পাথমিকভাবে জানা গেছে, বাগান কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই গাছগুলো কেটেছে। এতে সরকারের রাজস্ব ফাঁকিরও আশঙ্কা রয়েছে। ঘটনাস্থল থেকে প্রথম দিন বিধিবর্হিভুতভাবে কাটা প্রায় ৫০০ ঘনফুট কাঠ পাওয়া যায়। রোববার বাগানের ভেতরে গিয়ে ১৩০টি গাছের মোতা ও কেটে রাখা আরো ২ শতাধিক ঘনফুটসহ ৭ শতাধিক ঘনফুট কাঠ জব্দ করেছেন। মাপযোগ এখনও চূড়ান্ত করেননি। মেজারমেন্টের শেষে প্রতিবেদন জমা দিবেন।
এ বিষয়ে সাবাজপুর চা-বাগানের ব্যবস্থাপক নাহিদ আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশ চা বোর্ডের শর্ত অনুযায়ী প্রতিবছর বাগানের মোট জমির আড়াই শতাংশ নতুন করে চা চাষের আওতায় আনতে হয়। এ শর্ত পূরণের লক্ষ্যে চলতি বছরের এপ্রিলে ১২৫ একর এলাকায় থাকা রোগাক্রান্ত ও ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছ অপসারণের অনুমতির জন্য চা বোর্ডে আবেদন করা হয়েছে। আবেদনটি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। অনুমোদন পাওয়ার আগেই গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান