ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে সরেজমিনে পরিদর্শনে এমপি মুফতি আমির হামজা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৩:৩৭

কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
পরিদর্শনকালে বিদ্যালয়ে উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ, অনেক শিক্ষক নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকেন না। আবার উপস্থিত হলেও পাঠদানে মনোযোগী না হয়ে মুঠোফোন ব্যবহার কিংবা বিভিন্ন গেম খেলায় ব্যস্ত থাকেন। ফলে কোমলমতি শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সংসদ সদস্য মুফতি আমির হামজা উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ মনোযোগসহকারে শোনেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বলেন, "শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। উত্থাপিত অভিযোগগুলো দ্রুত তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের