মিরসরাইয়ে রাস্তা সংস্কারের নামে চলছে পাহাড় কেটে মাটি বিক্রি
চট্টগ্রামের মিরসরাইয় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদর্শ গ্রাম রাস্তার সংস্কারের দোহাই দিয়ে প্রকাশ্যে চলছে টিলা কেটে মাটি বিক্রি। প্রভাব খাটিয়ে পাহাড় কাটার মহাযজ্ঞ চলে আসছে। কিছু দিন বন্ধ ছিল পাহাড় নিধন। এখন নতুন করে সক্রিয় হচ্ছে পাহাড়ি মাটি বিক্রি সিন্ডিকেট।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে দিনের বেলায় ও রাতে প্রকাশ্যে এস্কেভেটর দিয়ে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে। প্রায় ১০ ফুট চওড়া ১০ ফুট উঁচু পাহাড়টি কেটে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে।
মাটি বিক্রির সাথে জড়িত স্থানীয় নেতা বাদশা অভিযোগ স্বীকার করে বলেন এলাকাবাসীর সবার স্বাক্ষর নিয়ে ইউনিয়ন নেতৃবৃন্দের পরামর্শে ও উপরের সকল নেতাকে অবহিত করে আমি রাস্তা সংস্কার করতেছি। মাটি বিক্রি করে সে টাকা দিয়ে ইট বাসাবো, এবং রাস্তা সংস্কার এর যাবতীয় কাজে লাগাবো।
বনবিভাগের মিরসরাই রেঞ্জের কর্মকর্তা আলআমিন জানান টিলার মাটিকার খবর শুনে আমি আমার বিট কর্মকর্তাকে পাঠিয়েছি যে স্থান থেকে পাহাড় কাটা হচ্ছে সেটি বনবিভাগের বাহিরের পাহাড় তাই আমরা কিছু করতে পারি নাই।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন পাহাড় কেটে মাটি বিক্রি করার কারো সুযোগ নেই, শীঘ্রই পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অভিযান পরিচালনা করা হবে।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন পাহাড়ের মাটি কাটার বিরুদ্ধে সব সময় অভিযোগ করে থাকি, পাহাড় কাটার কারো সুযোগ নাই লোকেশন ফেলে আমরা সাথে সাথে অভিযান পরিচালনা করবো।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান