চার ঘন্টার মধ্যে চোরাই মাল উদ্ধারসহ ২০ ছিনতাইকারী গ্রেপ্তার: গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযান
দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে গত চার দিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার এবং ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রাত সাড়ে ৩টার দিকে দাউদকান্দি থানাধীন গৌরীপুর পশ্চিম বাজার এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্র প্রবেশ করে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম-এর নেতৃত্বে একাধিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং চোরচক্রের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ছিনতাইয়ের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত চার দিনের ধারাবাহিক অভিযানে মোট ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
উদ্ধারকৃত চোরাই মালামাল জব্দ করে আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চুরি, ছিনতাই ও মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণকে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ