ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুকে ঘোষণা, ব্রাজিল হারতেই রায়গঞ্জে মিষ্টি বিলালেন যুবদল নেতা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৩:৪৩

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের পরাজয়ের পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাতী বাসস্ট্যান্ড এলাকায় মিষ্টি বিতরণ করেছেন ৪নং ঘুড়কা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. আলাউদ্দিন সেখ।

সোমবার (৬ জুলাই) সকালে ভূইয়াগাতী বাসস্ট্যান্ড এলাকায় তিনি স্থানীয় ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এর আগে, রোববার (৫ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে আলাউদ্দিন সেখ ঘোষণা দেন, ব্রাজিল পরাজিত হলে তিনি মিষ্টি বিতরণ করবেন। খেলার ফল প্রকাশের পর নিজের ঘোষণামতো সোমবার সকালে তিনি মিষ্টি বিতরণ করেন।

মো. আলাউদ্দিন সেখ বলেন, “ফুটবলকে ঘিরে সমর্থকদের মধ্যে যে আনন্দ-উচ্ছ্বাস ও প্রতিদ্বন্দ্বিতা থাকে, তারই অংশ হিসেবে আগেই ঘোষণা দিয়েছিলাম। কথা অনুযায়ী আজ স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেছি।”

এ সময় তার সমর্থক, স্থানীয় যুবক ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ