ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

গ্রামীণফোনের কর্মী গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৩:৪৫

গ্রামীণফোনের নিরীহ আন্দোলনকারীদের ওপর মামলা-হামলা, গভীর রাতে শ্রমিক নেতাকে গ্রেপ্তার এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (৫ জুলাই) বেলা ১২টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় 'গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ'-এর যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গ্রামীণফোনের শ্রমিকদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে অন্যায়ভাবে বাধা প্রদান করা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গভীর রাতে শ্রমিক নেতাকে বাসা থেকে তুলে নেওয়া এবং আন্দোলনে অংশ নিতে আসা ৬ জন নিরীহ কর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।

আন্দোলনকারীদের প্রধান দাবিসমূহ:
শ্রমিকদের সাংবিধানিকভাবে স্বীকৃত শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত করতে হবে।
অবিলম্বে শ্রমিকদের পাওনা ৫% বিলম্ব বকেয়া সম্পূর্ণ পরিশোধ করতে হবে। গ্রেপ্তারকৃত সকল শ্রমিক ও আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, করপোরেট সংস্কৃতির নামে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার এই পাঁয়তারা দেশের সচেতন শ্রমিক সমাজ মেনে নেবে না। অবিলম্বে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে সাবেক গ্রামীণফোনের  রাজশাহী জেলা ও বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিক এবং বিভিন্ন স্তরের অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়