ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৩:৪৫

ঢাকার সাভারে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন, মুক্তিপণ আদায়, হত্যার হুমকি এবং পুনরায় তুলে নিয়ে মারধর ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ দীর্ঘ ২৭ দিন প্রাণভয়ে আত্মগোপনে থাকার পর রবিবার (৬ জুলাই) রাতে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সুমন শেখের চাচা মোরশেদ আলম ২০১৯ সালে রাজাশন পালোয়ানপাড়া এলাকায় অবস্থিত তার মালিকানাধীন ‘রাজধানী বেকারি’র স্থাপনা ২৭ লাখ টাকায় সিরাজুল ইসলামের কাছে বিক্রি করেন। তবে সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ভুক্তভোগীর দাবি, পাওনা ৬ লাখ ৪০ হাজার টাকা আদায়ে আইনি পরামর্শ দেওয়ার কারণে অভিযুক্তরা তাকে দোষারোপ করে এবং তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ৯ নভেম্বর বিকেলে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে। পরে ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকার একটি নির্জন ঘরে নিয়ে তার চোখের বাঁধন খুলে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত এবং ডান হাত গুরুতর জখম হয়।

ভুক্তভোগীর অভিযোগ, নির্যাতনের একপর্যায়ে হাত-পা বেঁধে তাকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর আরও নির্যাতন চালানো হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণের টাকা পাঠাতে বাধ্য করা হয়। একপর্যায়ে তার স্ত্রী ধারদেনা করে ২ লাখ ২০ হাজার টাকা জোগাড় করে  অভিযুক্তদের হাতে সেই টাকা তুলে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বাকি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ না করলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বাড়ি ফিরলে অভিযুক্তরা পুনরায় তার বাড়িতে গিয়ে অবশিষ্ট টাকা দাবি করে প্রাণনাশের হুমকি দিতে থাকে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ার ফলে তিনি দীর্ঘদিন আত্মীয়স্বজনের বাড়িতে আত্মগোপনে থাকতে বাধ্য হন।

অভিযোগে আরও বলা হয়, ২০২৬ সালের ৯ জুন রাতে রাজাশন এলাকায় অটোরিকশায় বাড়ি ফেরার পথে অভিযুক্তরা আবারও তার পথরোধ করে জোরপূর্বক একটি বেকারি ঘরে নিয়ে গিয়ে দীর্ঘ ৪ ঘণ্টা আটক করে হাত পা বেঁধে মারধর ও পাশবিক নির্যাতন চালায়। এ সময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি অপ্পো মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পুনরায় টাকা পরিশোধের আলটিমেটাম দিয়ে তাকে ছেড়ে দেয়।

দীর্ঘদিন নিরাপত্তাহীনতায় ভোগার কারণে তাৎক্ষণিকভাবে আইনের আশ্রয় নিতে না পারলেও পরিস্থিতি কিছুটা অনুকূলে মনে হওয়ায় অবশেষে তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি অপহরণ, নির্যাতন, মুক্তিপণ আদায়, ছিনতাই, হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ডিউটি অফিসার
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নির্যাতনের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে মো. সুমন শেখের ওপর নির্মম শারীরিক নির্যাতনের দৃশ্য দেখা যায়, যা অভিযোগে বর্ণিত ঘটনার সত্যতা নিশ্চিত করে। ভিডিওটি প্রকাশের পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ