ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৩:৪৬
" উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"
এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো: সেলিমুজ্জামান মোল্লা সেলিম।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এস,এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো:আন্দুল্লাহ আল- মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিয়া আরিফুল আজম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন,মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস,সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু,
খান্দারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: সাহিদুল ইসলাম মুন্সী, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুর রহমান,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দিন ভূইয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপজেলা বিআরডিবি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং পল্লী উন্নয়নের আওতাধীন বিভিন্ন ইউনিয়নের সকল সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকগণ।
মুকসুদপুর উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনে
সফল ঋণ কার্যক্রম মোঃ সাহিদুল ইসলাম মুন্সী,
শ্রেষ্ঠ উন্নয়ন সফল উদ্যোক্তা ডুমুরিয়া খামার বাড়ী (পোল্ট্রী ফার্ম) মোসাঃ তামান্না বেগম,দক্ষ মানব সৃষ্টি ও ব্যবহার ইন্দুহাটী সংগীতা রায়, পল্লী সংগঠন ভিত্তিক ক্ষুদ্র ঋণ সফল ব্যবহারে গোপিনাপুরের বাসার, পল্লী উন্নয়ন সফল উদ্যোক্তা কাওয়ালদিয়া দক্ষ মানব সম্পদ সৃষ্টি ও ব্যবহারে মোঃ আক্কাস ফকির, ভাবড়াশুর মহিলা দল কোয়েল ফার্ম কনা আক্তার, স্থানীয় খাদ্য প্রত্রুিয়াজাত করণ ও বাজারজাত করণ কেন্দুয়া মধ্যে পাড়া সাহিদা বেগম ও সর্বোচ্চ পুজি গঠনে কাজী আবু সামাকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। এতে ১নং সরকারী টেংরাখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া হিমিকাকে প্রথমস্থান, সরকারী নগর সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রকৃতি মৌলিককে দ্বিতীয়স্থান ও সরকারী কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা সুলতানাকে তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত