লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১
নড়াইলের লোহাগড়ায় গভীর রাতে পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টিনের ঘরের ওপর উল্টে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী গুরুতর আহত হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া থানার নলদী খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিতু খানম (১৩) এবং আহত শামিমা আক্তার সেতু (১৬) নলদী খালপাড়া গ্রামের বাসিন্দা হাফিজার মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দ্রুতগতিতে চলা পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিনের ঘরের ওপর উল্টে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা দুই বোন ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতু খানমকে মৃত ঘোষণা করেন। আহত শামিমা আক্তার সেতুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রহমান জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা