চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে নির্মিত স্লুইস গেটের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্লুইস গেটটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. দিদারুল আলম দিদার, মহিলাদল নেত্রী শাহেদা খানম, ফাতেমা কানিজ, মোহাম্মদ ইয়াকুব, মো. শাহনেওয়াজ, ডা. মোহাম্মদ ইদ্রিস, মো. ইলিয়াস গনি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্লুইস গেটটি চালু হওয়ায় এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
গ্রামীণ রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ; প্রতিবাদ করায় কাজ বন্ধ করার হুমকি!
পিকাপে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা'সহ দুই যুবক আটক
অভয়নগরে অবসরপ্রাপ্ত ১০ শিক্ষককে বিদায় সংবর্ধনা
বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা সম্পন্ন
গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০
বাবার পরিচয় ফিরে পেতে জামালের লড়াই
মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
বাঘায় বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি মুক্ত, রিসিভ করলেন এমপি চাঁদ
বাউফলে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০
বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: সিরাজগঞ্জে শফিকুর রহমান
ঝিনাইদহে আমতলা-তৈলটুপি সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে জনসাধারণ
লাকসামে ১৬ লক্ষ টাকা দামের গাড়ী উপহার দিলেন এমপি আবুল কালাম