ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৩:৫১

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া  উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের ভূইয়া মার্কেটের সামনে থেকে সন্দেহভাজন এক যুবককে তল্লাশি চালিয়ে এক পিস ইয়াবা সহ আটক করেন গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র। 
আটককৃত আসামি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম সিয়াচর গ্রামের  আলমগীর হোসেন এর ছেলে ইমাজ উদ্দিন আবু সালেহ (২৯)।
আটকের পর আসামিকে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হামিদা মোস্তফা এর কার্যালয়  নিয়ে আসা হলে সকল কিছু শুনে এবং বিচার বিশ্লেষণ  করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর (০১)এর (গ) ধারা অনুযায়ী এক মাসের কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায় আরও সাতদিনের কারাদণ্ড  প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হামিদা মোস্তফা। মোবাইল কোর্ট পরিচালনায় আরো উপস্থিত ছিলেন গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক ( এসআই) রুহুল আমিন সহ সঙ্গীয় ফোর্স। মোবাইল কোর্ট পরিচালনার পরে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত