ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৩:৫১

দিনাজপুরের ঘোড়াঘাটে চড়া সুদের ঋণ পরিশোধের পরও অতিরিক্ত টাকা দাবি এবং তা না পেয়ে এক দিনমজুরের উপার্জনের একমাত্র মাধ্যম 'অটো ভ্যান' আটকে রেখে ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী অটো ভ্যান চালক মো. জয়নাল মিয়া (৬০) ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাউদগাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী প্রধানের
ছেলে মো. জয়নাল মিয়া প্রায় ২ বছর পূর্বে স্থানীয় একটি অ-অনুমোদিত ক্ষুদ্র ঋণ সমিতি থেকে ২০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। অভাবের কারণে তিনি চড়া সুদে সেই টাকা নিয়মিত পরিশোধ করে আসছিলেন। বর্তমানে সুদ ও আসল মিলিয়ে মোট ২৮,০০০ টাকা পাওনা দাবি করে আসছিল সুদের কারবারিরা। কিন্তু দিনমজুর জয়নাল মিয়ার সাংসারিক টানাপোড়েনের কারণে ওই টাকা পরিশোধে কিছুটা বিলম্ব হওয়ায় তার উপর শুরু হয় নানা অত্যাচার ও হুমকি।
 অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৭/০৬/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় জয়নাল মিয়া উপজেলার রানীগঞ্জ বাজার হতে যাত্রী নিয়ে একটি অটোভ্যান যোগে সাউদগাড়ী গ্রামের জনৈক 'বুলু মিয়া'র বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত বিবাদীগণ তার পথরোধ করে। এ সময় তারা দিনমজুর জয়নাল মিয়াকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার অটো ভ্যানটি কেড়ে নেয় এবং সেটি ফেরত দেওয়ার বিনিময়ে ৬০,০০০ টাকা চাঁদা দাবি করে।

এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন— উপজেলার সাউদগাড়ী ও মদাগাড়ী গ্রামের বাসিন্দা মো. বেলাল মিয়া (৫০), মো. হামিদুল (৪৫) এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা সুদের কারবারি।

ভুক্তভোগী জয়নাল মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, "অটোভ্যানটিই আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। সেটি ছিনতাই হওয়ায় আমি বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম অনাহারে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। আমি এই অন্যায়ের বিচার এবং আমার জীবিকার একমাত্র মাধ্যমটি ফেরত পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।"

ঘোড়াঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার