ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু


শেখ নয়ন ফয়েজী  নওগাঁ জেলা পূর্ব photo শেখ নয়ন ফয়েজী নওগাঁ জেলা পূর্ব
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৩:৫২

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে আহত রিকশাচালক বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। সোমবার ৬জুলাই ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মহাতাব সরকার (৬২)। তিনি বনানীপাড়া এলাকার বাসিন্দা। আর সুমন তারই ছেলে।

জানা যায়, কয়েক বছর আগে সুমন মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত। আর এই মাদকের কারণে এক বছর আগে তার স্ত্রী সুমা স্বামী সুমনকে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েক দিন আগে স্ত্রী সুমা বাড়িতে ফিরে আসে। এরপর আবারও পারিবারিক বিরোধ শুরু হয়। রোববার দিবাগত রাত ১২টার দিকে সুমন বাবার পাশে গিয়ে শুয়ে পড়েন। ঘুম না আসায় বাবা মহাতাব সরকার ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে একটি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে মহাতাব সরকার গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। পরে মহাতাব সরকারকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ