ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৩:৫২

দীর্ঘদিন ধরে টনসিলের সমস্যায় ভুগছিল ১৩ বছর বয়সী আবিদুর। অবশেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সপ্তাহ তিনেক আগে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন নাক, কান ও গলা (ইএনটি) রোগ বিশেষজ্ঞ ডা. এম. এ. মনসুর। অপারেশনের পরবর্তী সময়ে চিকিৎসকের নিয়মিত তত্ত্বাবধান ও পরামর্শে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে সে।

অপারেশনের পর যেকোনো সমস্যায় আবিদুরের পরিবার চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিক পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। গত ৪দিন আগে ছিল আবিদুরের শেষ ফলোআপ। সম্পূর্ণ সুস্থ অবস্থায় চিকিৎসকের সঙ্গে দেখা করতে এসে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে সঙ্গে করে নিয়ে আসে সন্দেশ ও কালোজাম (মিষ্টি)।  ছোট্ট এই উপহার চিকিৎসকের কাছে হয়ে ওঠে রোগীর আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক।

ডা. এম. এ. মনসুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের চিকিৎসক। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এবং নাক, কান ও গলা রোগে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি কক্সবাজারের পেকুয়া মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন।

এ বিষয়ে ডা. মনসুর বলেন, চিকিৎসা আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার দায়িত্ব। অপারেশনের পরও রোগীরা যখন প্রয়োজনে ফোন দেন, তখন যথাসম্ভব দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করি। একজন রোগী সুস্থ হয়ে হাসিমুখে ফিরে আসা এবং ভালোবাসার নিদর্শন হিসেবে সামান্য একটি উপহার নিয়ে দেখা করতে আসা এটাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি। আবিদুর ও তার পরিবারের এই আন্তরিকতা আমাকে ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা দিতে অনুপ্রাণিত করবে।

চিকিৎসক-রোগীর পারস্পরিক আস্থা, আন্তরিকতা ও মানবিক সম্পর্ক উন্নত স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি। আবিদুরের এই ছোট্ট ভালোবাসার উপহার সেই বার্তাই আবারও স্মরণ করিয়ে দিল।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন