ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৩:৫৫

‘পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক  র‌্যালী  বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।  র‌্যালী  শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান। এই সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন সমিতির  সভাপতি মোঃ শরিফুল ইসলাম,  পৌর বিএনপি সাবেক যগ্ম  সাধারণ সম্পাদক  খন্দকার সাইফুল ইসলাম,  তাড়াশ প্রেসক্লাবের  সভাপতি  অধ্যাপক সাব্বির আহম্মেদ  রিপোর্টার্স ইউনিটির  সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ।,  আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে পল্লী অঞ্চলের মানুষের উন্নয়ন অপরিহার্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ঋণ সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যে ভূমিকা পালন করছে, তা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাড়াশ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা পল্লী সমৃদ্ধি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়