ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লামায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৩:৫৬
বান্দরবানের লামা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য সকাল ১০:৩০ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলায় পুষ্টি পরিস্থিতি উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগের লক্ষ্য নিয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন। সভাটির সঞ্চালনা ও সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা: গোলাম মোস্তফা নাদিম।
সভায় বক্তারা উপজেলার সর্বস্তরের মানুষের, বিশেষ করে মা ও শিশুর পুষ্টির মান উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। মাঠ পর্যায়ে পুষ্টি কার্যক্রম আরও বেগবান করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
উক্ত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
মিজ্ মোছা: শাকিলা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।
ডা: শুভ কুমার রাজবংশী, উপজেলা ভেটেরিনারি সার্জন।
কাজী আশরাফ মাহমুদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লামা সদর ইউনিয়ন পরিষদ।
এছাড়াও সভায় স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং পুষ্টি কার্যক্রমের উপকারভোগীরা উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা