গোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ
রাজশাহীর গোদাগাড়ীতে "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, ঋণের চেক এবং ফলজ-বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শক্তিশালী গ্রামীণ অর্থনীতি। তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, সমবায় কর্মকর্তা জিগার হাসরত, শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক সাইদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর নুমায়ন আলী মাস্টার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলমও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইউএনওর কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার