ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৪:৫

সার দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ (৬ জুলাই) সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে উপজেলা বিআরডিবির সমিতির সদস্য ও উপজেলা প্রশাসনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা ও উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী। এসময় কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, পৌর জামায়তের আমীর মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরসহ বিআরডিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে ২জন উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ,২জন শ্রেষ্ঠ সুফলভোগীর মাঝে সম্মাননা প্রদান ও সুফলভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযান ১৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

ত্যাগীদের মূল্যায়ন করছে বিএনপি- বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানি

ভূরুঙ্গামারীতে বাগভান্ডার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের ইন্তেকাল

ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে গ্রামবাসীর মাদকবিরোধী র‍্যালি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযান ১৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান

সাভারের ভাকুর্তায় জনচলাচলের রাস্তা লিজ নিয়ে বিক্রির অভিযোগ

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু।

জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়গঞ্জে টিটিসি নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ, সিদ্ধান্তের অপেক্ষায় দুই এলাকা

দৌলতপুরে পুলিশ পরিচয়ে ইয়াবা, নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ