ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ডামুড্যায় নিজস্ব অর্থায়নে ব্রীজ সংস্কার করলেন যুবদল নেতা


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৪:৬
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় হুইপ মিয়া নুরউদ্দিন অপু'র নির্দেশনায় দারুল আমান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন খাঁন নিজ অর্থায়নে গুয়াখোলা ৬১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ব্রিজের সংস্কার কাজ সম্পন্ন করেছেন।
 
স্থানীয়দের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ দূর করতে উদ্যোগটি গ্রহণ করা হয়। ব্রিজটি সংস্কারের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং আশপাশের গ্রামের সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হয়েছে।
 
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি নজরে এলে সংসদ সদস্য ও সংসদীয় হুইপ মিয়া নুরউদ্দিন অপু'র নির্দেশনায় যুবদল নেতা মোঃ আবুল হোসেন খাঁন নিজস্ব অর্থায়নে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করেন।
 
এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত