ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত ঋণ ও গাছের চারা বিতরণ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৪:৯

রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে, উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বি আর ডিবি রাণীনগর উপজেলার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালী,ঋণ বিতরণ,গাছের চারা বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 দিবসটির শুরুতেই একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের মাননীয় সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।

​রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন​ সহকারী কমিশনার (ভূমি)নাবিলা ইয়াসমিন ​উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, 

​ সাধারণ সম্পাদক মো,মোসারব হোসেন রাণীনগর  উপজেলা বিএনপি,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন রাণীনগর উপজেলা বিএনপি সহ-সভাপতি,রোকনুজ্জামান খান রুকু  রাণীনগর উপজেলা বিএনপি। 

​নয়ন খান লুলু,যুগ্ম সাধারণ সম্পাদক,উপজেলা বিএনপি​এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা পল্লী উন্নয়নের উপকারভোগী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।​গ্রামকে ভালোবেসে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে ​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন, আমরা যারা গ্রামে বসবাস করি, তারা গ্রামকে ভালোবেসেই বসবাস করি।

আমাদের দেশটা আয়তনে ছোট হলেও জনসংখ্যা প্রায় ১৮ কোটি। এই বিশাল জনসংখ্যা ও দেশকে উন্নত করতে হলে আমাদের প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আমরা বিভিন্ন প্রয়োজনে ঋণ গ্রহণ করব এবং সঠিক কর্মসংস্থানের মাধ্যমে তা কাজে লাগিয়ে নিজেদের ও দেশের উন্নয়ন ঘটাব।

​ঋণ বিতরণ পর্বে একডালা ইউনিয়নের ঋণগ্রহীতা আয়েশা বিবি তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন আমি বিআরডিবি অফিস থেকে ঋণ নিয়ে আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছি। আমি নিয়মিত ঋণ গ্রহণ করি এবং সঠিক সময়ে তা পরিশোধ করি। এই ঋণ আমার সংসারের ভাগ্য বদলে দিয়েছে।

​অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের মাঝে ঋণের চেক এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ