ভোলায় ডিবির হাতে মাদকসহ আটক ২
ভোলা গোয়েন্দা শাখার (ডিবির) হাতে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতা আটক হয়েছে। সোমবার (১১ অক্টোবর) রাতে ভোলা সদর পৌরসভার ৫নং ওয়ার্ডের খালপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- প্রবীর চন্দ্র দে ও মো. রিপন হাওলাদার।
ভোলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, এসআই মো. আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান চালিয়ে ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডের খাল পাড় এলাকা হতে প্রবীর চন্দ্র দে (৫৮), পিতা মৃত চিত্তরঞ্জন দে, ভোলা সদর ওয়েস্টার্ন পাড়া এবং মো. রিপন হাওলাদার (৫১) পিতা মৃত হোসেন হাওলাদারকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। মঙ্গলবার সকালে তাদের মাদকদ্রব্য মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়।
ভোলা গোয়েন্দা শাখার এসআই মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক মামলায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied