শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় হামলার শিকার
সাতক্ষীরার শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ী বিকাশ ঘোষ (৪৬) চাঁদা দিতে অস্বীকার করায় হামলার শিকারের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিকাশ ঘোষ (৪৬), পিতা-গোবিন্দ লাল ঘোষ, মাতা-পুষ্প রানী ঘোষ, সাং-বংশীপুর, পোঃ ঈশ্বরীপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা ০৬ জুন থানায় হাজির হইয়া লিখিত অভিযোগ দায়ের করেছে যে, বিবাদী-মোঃ আরজু গাজী (৩০), পিতা-মোঃ আতিয়ার রহমান (আদু), সাং ও পোঃ নকিপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা' একজন চাঁদাবাজ, মাদকাসক্ত, আইন-শৃংখলা ভংগকারী, সংখ্যালঘু নির্যাতনকারী, হুমকী প্রদর্শনকারী ও অতীব দুর্দান্ত প্রকৃতির ব্যক্তি হইতেছে। অপর দিকে আমি বাদী একজন নিরীহ, শান্তিপ্রিয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হইতেছি। আমি দীর্ঘদিন যাবৎ নকিপুর (শ্যামনগর) হাট/বাজারে জুয়েলারী ব্যবসা পরিচালনা করিয়া আসিতে থাকাবস্থায় সম্প্রতি সময়ে উপরোক্ত বিবাদী আমার নিকট চাঁদার দাবী করিয়া আসিতেছে। গত ইং-২৫/০৬/২০২৬ তারিখ, রাত্র আনুঃ ৮.৪৫ ঘটিকার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পায়ে হেঁটে "বাপ্পী গ্যারেজ" থেকে নিজ ব্যবহৃত মটর সাইকেল মেরামত করিয়া ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার প্রাক্কালে জে,পি কমপ্লেক্স মেইন রাস্তার বিপরীত পার্শ্বে পৌছাইলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা বিবাদী আমার মটর সাইকেলের পথ পতিরোধ করিয়া পূর্বের চাহিত চাঁদার টাকা দাবীতে কথা কাটাকাটির একপর্যায়ে দিতে অস্বীকার করিলে অতর্কিত ভাবে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী চড়, কিল, ঘুষি ও লাথি মারিয়া ফুলাজখম করে এবং হুমকী দিয়া বলে যে, শ্যামনগর ব্যবসা করিতে হইলে তাহাকে চাঁদা দিয়া ব্যবসা করিতে হইবে এবং উক্ত মারপিটের ঘটনা কাউকে জানাইলে কিংবা থানায় অভিযোগ করিলে পরবর্তিতে আমাকে সুযোগে পাইলে খুনজখম করিবে, ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজ করিবে, ব্যবসা বন্ধ করিয়া দিবে, শ্যামনগর বাজারে উঠিতে দিবে না মর্মে নানাবিধ হুমকী প্রদর্শন করে। যে কারণে আমি মাদকাসক্ত বিবাদীর ঐরুপ হুমকীর কারণে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করিতেছি।
বিকাশ ঘোষ আরো বলেন, সংখ্যালঘু নির্যাতনকারী বিবাদীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক জান ও মালামালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত্বে প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied