ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাজারহাটে চিপস এর প্রলোভন দেখিয়ে মন্দিরের সভাপতি কর্তৃক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৪:১১

কুড়িগ্রামের রাজারহাটে ৬ বছর বয়সী এক শিশুকে পটেটো চিপস এর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্রী নারায়ণ চন্দ্র (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা মন্দিরের সভাপতি। এই ন্যাক্কারজনক ঘটনায় পুরো এলাকায় নিন্দার ঝড় উঠেছে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলার চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও লোকমুখে বলাবলি শুরু হলে ৩দিন পরে বুধবার ৪ জুলাই দুপুরে রাজারহাট থানায় এবিষয়ে একটি অভিযোগ করা হয়।এলাকাবাসীর সহায়তায় ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

​স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরবেলা শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে মন্দিরের সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র পটেটো চিপস এর প্রলোভন দেখিয়ে শিশুটিকে কৌশলে তার বাড়িতে নিজ কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে শিশুকে একা পেয়ে তিনি ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্র সেখান থেকে দ্রুত পালিয়ে যান।

​পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

​ভুক্তভোগী শিশুর পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। এরপর শনিবার রাতে রাজারহাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্রকে গ্রেপ্তার করে।

​রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন,অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রোববার সকালে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত