বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ ও গাছের চারা বিতরণ।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে বিআরডিবি হলরুমে (৬ জুলাই) সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তারের সভাপতিত্বে ও বিআরডিবি অফিসের হিসাবরক্ষক আবু সাঈদ সুমনের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ উল্লাহ পারভেজ, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক মোঃ সবুজ মিয়া, বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমাদ বাবুল, সাধারন সম্পাদক আজিজুল হক ফারুক, ইউসিসি লিঃ এর সাবেক চেয়ারম্যান শেখ ওয়ারেছ উদ্দিন, ঋণ গ্রহিতা রফিকুল ইসলাম, হাসিনা আক্তার প্রমুখ|
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও উক্ত আলোচনা সভায় বারহাট্টা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উদ্যোক্তা ৩ জন, বীর মুক্তিযোদ্ধা ২ জন, পল্লী প্রগতি প্রকল্প ১১ জন এবং আবর্তক ২৩ জনের মধ্যে ঋণ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক
বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন
বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত