ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৪:৩৭

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দৈনিক মানবকণ্ঠ ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার জেলা প্রতিনিধি মরহুম জাকির মাহমুদ সেলিমের রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালী প্রেসক্লাবে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।  স্মরণসভায় বক্তারা মরহুম জাকির মাহমুদ সেলিমের পেশাগত সততা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং স্থানীয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “জাকির মাহমুদ সেলিম আমাদের একি চেতনা ও আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। আদর্শ, সততা ও পেশাগত দায়িত্ববোধের কারণে তিনি সবার কাছে সম্মানিত ছিলেন। তাঁর পরিবার যেন কখনো নিজেদের একা মনে না করে—আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তাঁর আদর্শ ও কর্ম আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”। তাঁর অকাল মৃত্যু জেলার সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া এবং মরহুমের পুত্র আপন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সদস্য নির্মল কুমার রক্ষিত, আজীবন সদস্য অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন বাদল, অর্থ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য শংকর লাল দাস, চিনময় কর্মকার, মশিউর রহমান বাবলু, এইচ. এম. মোজাহিদুল ইসলাম নান্নু, সাঈদ ইব্রাহিম, মো: শাহীন খান, রাজীব দেবনাথ,
অপূর্ব সরকার সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে মরহুম জাকির মাহমুদ সেলিমের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি