ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৪:৪২

কম দিছো ক্যা আবার,আরও এক হাজার দিলেইতো হইয়া যায়। আইচছা আর ৫০০ দেও কইরা দিমুনে ঘুষ নেওয়ার সময় কথা গুলো হাসতে হাসতে বলছিলেন গাজীপুর পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মোছাঃ রুবিনা আক্তার। 

এসময় তাকে ওই ভিডিওতে বলতে শোনা যায় পাডায়া দিয়া তোমারে কমুনে তোমার নাম্বার আমার কাছে আছে। পরে সেবা নিতে আসা ওই ভুক্তভোগী তার পকেট থেকে আরও ৫০০ টাকা দেন। 

ভূমিসেবা দুর্নীতিমুক্ত রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিভিন্ন উদ্যোগের পরও এই সেবা খাতে দুর্নীতি কমার লক্ষণ দেখা যাচ্ছে না। 

রুবিনা আক্তারের বিরুদ্ধে এমন ঘুষ বাণিজ্যের একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু ভয়ে কেউ মুখ
খুলতে চাননা। 

এ বিষয়ে জানতে রুবিনা আক্তারের সঙ্গে সরাসরি 
কথা বলার চেষ্টা করা হলে তিনি সাংবাদিকের পরিচয় জানার পর সুকৌশলে পালিয়ে যান। 

গাজীপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন পালোয়ান বলেন,কিসের টাকা নিয়েছে বিষয়টি আমার জানা নেই। তবে তার ব্যক্তিগত টাকার লেনদেন হতে পারে বলে বিষয়টি এড়িয়ে যান। 

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোঃ সোহেল রানা বলেন,যদি কারো বিরুদ্ধে 
এমন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক