আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
“উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ. সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) বেলা ১০ টায় আদমদীঘি উপজেলা চত্বর থেকে যুব র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুদা বেমের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ অফিসার বেনজীর আহেেমর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার। আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, বিআরডিবির সভাপতি মোমিনুল রহমান তালুকদার প্রমুখ। সভায় শ্রেষ্ট সমবায়ী হিসাবে বিআরডিবির সভাপতি মোমিনুল রহমান তালুকদারকে পুরস্কৃত করা হয়। এছাড়া সুফলভোগি সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর