ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ৪:৫৮

বন্যার পানি বাড়ার সাথে সাথে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে ১৬০ টি পরিবার নিঃস্ব হয়েছে। বর্তমানে তারা রাস্তার ধারে-অন্যের জায়াগায় খোলা আকাশের নিচে মারবেতর জীবন যাপন করছেন। সরকারের খাছে স্থায়ীভাবে তীর সংরক্ষণের দাবী জানিয়েছেন এলাকাবসি। 
সরেজমিনে গিয়ে জানা গেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুখেরবাতী, ঘুঘুমারী, খেদাইমারীসহ কয়েকটি গ্রাম ও ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ফসলি জমি ও বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে ১৬০টি পরিবার। অনেক পরিবার ভাঙ্গনের আশঙ্কায় ঘর ভেঙ্গে অন্যত্রে সরিয়ে নিচ্ছে। অনাহারে অর্ধহারে দিনকাটছে তাদের। প্রতি বছর  ভাঙ্গন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় তীর সংরক্ষণের কাছ করলেও কাজে আসছে না। এতে সরকারের লক্ষ লক্ষ টাকা গোচ্ছা যাচ্ছে।
উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখের বাতি গ্রামের বাসিন্দা হায়দার আলী (৪০) সাংবাদিককদের জানান, কয়েক দিনের মধ্যেই নদী ভাঙ্গন বাড়ির সীমানার কাছাকাছি চলে এসেছে। যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে তার বসতভিটা। তাই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছি। অনেকের ঘরবাড়ি ভেঙ্গে ঠিকানাহীন হয়ে পড়েছি। কিন্তু পরবর্তী আশ্রয় কোথায় হবে, তা নিয়ে চরম হতাশায় রয়েছি। 
ঘুঘুমারী এলাকার জয়নাল, আফসার, আব্দুল কাদেরসহ অনেকেই জানান, আমাদের বাপদাদার ভিটা ছিল প্রায় ২ কিলোমিটার পশ্চিমে। ১০/১২ বার ভাঙ্গা গড়ার পর আজ ঠিকানাহীন হয়ে পড়েছি। স্ত্রী সন্তান নিয়ে চরম বিপাকে রয়েছি।
চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল  বলেন, সরকার স্থায়ীভাবে তীর সংরক্ষণ না করে প্রতি বছর বস্তা ডাম্পিংয়ের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে নয়ছয় কাজ করছে। জেলা পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী ও ঠিকাদারের অনিয়মের কারনে কোন কাজ হচ্ছে না। দ্রুত সংরক্ষণের কাজ করলে এখনও ভাঙ্গনরোধ করা সম্ভব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শামসুদ্দিন জানান, শুধু নদী ভাঙ্গনের শিকার ৪টি পরিবারকে ঢেউটি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। তাছাড়া স্থানীয় জনপ্রতিনিধির কাছে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলেই পূর্নবাসন করা হবে।
ভাঙ্গন রোধ বিষয়ে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী রাকিবুল হাসানকে জিজ্ঞেস করলে তিনি জানান। সুখের বাতি, ঘুঘুমারী এলাকায় নদী ভাঙ্গন রোধে বস্তা ফেলা হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি তীর সংরক্ষণের স্থায়ী কাজ করার।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত