ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৬-৭-২০২৬ বিকাল ৫:২৯

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর এলাকায় স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশেই মাটিচাপা দিয়ে স্বজনদের কাছে তিনি প্রবাসে চলে গেছেন বলে প্রচার করেছিলেন স্বামী। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে অসংগতিপূর্ণ তথ্য ধরা পড়লে শেষ পর্যন্ত ভেঙে পড়ে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১০ ফুট গভীর মাটি খুঁড়ে প্রায় দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করা হয় গৃহবধূর মরদেহ।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার করিমপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় দুই ঘণ্টা খনন শেষে নিহত জায়েদা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক শত শত মানুষের ভিড় জমে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় ১৮ দিন আগে স্ত্রী জায়েদা বেগমকে হত্যা করেন আলমগীর হোসেন। পরে বাড়ির পাশেই গোপনে মরদেহ মাটিচাপা দিয়ে তিনি স্বজন ও প্রতিবেশীদের জানান, তার স্ত্রী প্রবাসে চলে গেছেন।

দিনের পর দিন মেয়ের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন স্বজনরা। বারবার আলমগীরের কাছে জানতে চাইলে তিনি একই দাবি করে আসছিলেন। পরে কোনো উপায় না পেয়ে গত ৩ জুলাই রাজনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের বাবা আব্দুল হান্নান। জিডির পর তদন্তে নেমে পুলিশ সন্দেহের ভিত্তিতে রবিবার (৫ জুলাই) আলমগীর হোসেনকে আটক করে।
 জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু

তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ

চাঁদা দাবির অভিযোগে আলেমকে মারধর ও অপমানের প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: গ্রেপ্তার এক

মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, বিক্রেতা লোপাট

মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান

৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ

দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম

চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার