ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৬-৭-২০২৬ বিকাল ৫:৩০

" উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। 

সোমবার (৬ জুন) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শালিখা উপজেলার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সঞ্চয়ী চেক এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাত, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রবীর কুমার কীর্ত্তনীয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট প্রমূখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি,নারীর ক্ষমতায়ন,সঞ্চয় বৃদ্ধি এবং সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “উন্নত, আত্মনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগী কিশোরীদের মাঝে সঞ্চয়ী চেক বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিতদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়