মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার মোহনগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সুফলভোগীদের মাঝে ঋণের চেক, গাছের চারা, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের নেতৃত্বে র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম-কাম-মাল্টিপারপাস হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জহিরুল আলম শেখ এবং বিআরডিবির উদ্যোক্তা ফারজানা হক হেনা ও আব্দুল হাই।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও আত্মনির্ভরশীল করে তুলতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই গ্রামীণ উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এসব কার্যক্রমকে আরও বেগবান করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন সুফলভোগীর হাতে ঋণের চেক, গাছের চারা, প্রশিক্ষণ সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার