ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৬-৭-২০২৬ বিকাল ৫:৩২

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, উদ্যোক্তা ঋণের চেক ও উৎসাহ ভাতা বিতরণ, গাছের চারা প্রদান এবং চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাস নান্টু। আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস. এম. মুজিবর রহমান এবং সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক।এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলতাফ হোসেন, অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনজন সদস্যের মাঝে মোট চার লাখ টাকার উদ্যোক্তা ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাতজন কিশোরীর হাতে এক লাখ ২৩ হাজার ৯৪০ টাকার উৎসাহ ভাতার চেক ও গাছের চারা তুলে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের সভাপতি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বিআরডিবি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মাধ্যমে সেই কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা