বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
বাগেরহাটের মোল্লহাট উপজেলার পল্লীতে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (৩২) নামে একজন কৃষক নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। বিকেল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বলেন, মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামের সোহাগ শেখের ছেলের সাথে তার চাচাতো ভাই ফেরদৌস শেখের ছেলের তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ হয়। সেই বিরোধ শুনতে গিয়ে সোহাগ ও ফেরদৌস কথাকাটিতে জড়িয়ে পড়ে। কথাকাটাকাটির এক পর্যায়ে ফেরদৌস ক্ষুব্দ হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে চাচাতো ভাই সোহাগের বুকে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রবিবার রাতেই সোহাগের মরদেহ উদ্ধার করে। ফেরদৌস পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ