নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
গত রোববার রাতে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন তৌফিকুল হক শিবলী এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন। কেন্দুয়া পৌর ছাত্রদলের সভাপতি করা হয়েছে মোঃ জাকারুল ইসলামকে ও সাধারণ সম্পাদক হয়েছেন তোফাজ্জল হোসেন হৃদয়কে।
মদন উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন শামীম হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইমন আকন্দ লিমন। এ কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান পরশ এবং সাংগঠনিক সম্পাদক লায়ন তালুকদারের নাম ঘোষণা করা হয়েছে।
মদন পৌর ছাত্রদলের সভাপতি হয়েছেন মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরা। একই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি জাহের মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শাহারিয়া সজল এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সানাউল করিম সৌরভকে।
খালিয়াজুড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন মোঃ পলিন তালুকদার এবং সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত হৃদয়। একই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী জসিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শুভ্র জন বাপ্পী সরকার।
এছাড়া মোহনগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি করা হয়েছে মহিউদ্দিন কাদের খান এবং সাধারণ সম্পাদক মোঃ রাজিব ইসলামকে। সিনিয়র সহ-সভাপতি আতিক হাসান জয়,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান নৌশিন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদ মিয়াকে এই কমিটিতে দায়িত্ব দেয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী এ প্রতিনিধিকে বলেন,সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি কমিটি পূর্ণাঙ্গ করে নেত্রকোণা জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’