ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৭-২০২৬ রাত ৯:৪৫

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান এবং পবিত্র শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে পবিত্র কারবালার ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ এবং প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি হাজী মো. তাহির আলীর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা জহিরুল ইসলাম।

উক্ত দ্বীনি ও সামাজিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম আজাদ, সাবেক ইউপি সদস্য আজম আলী এবং আল মদিনা একাডেমির অধ্যক্ষ বাবুল মিয়া। অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরবর্তীতে মাওলানা আমিরুল ইসলামের পরিচালনায় পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও মিলাদ শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় উপস্থিত সবার মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়