ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক-১


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৭-৭-২০২৬ দুপুর ১:৩৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে মাদক সংগ্রহের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই ২০২৬ তারিখ রাত ১১টা থেকে ১২টার মধ্যে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত মাদককারবারী বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রি করছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তথ্যের সত্যতা যাচাই করতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬ জুলাই রাত প্রায় ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী একটি কাঁচা সড়কে অভিযান চালিয়ে মো. আনোয়ার মিয়াকে আটক করা হয়। আটক মো. আনোয়ার মিয়ার পিতা কুদ্দুস মিয়া। তার বাড়ি পাথরডুবি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কানিবাড়ি (মইদাম) এলাকায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতারের সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রি করতেন। আটক হওয়ার সময় তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও পুলিশের কাছে জানান। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি জাল নোট নিজের জিম্মায় রাখার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্ত এলাকার মাদক ও চোরাকারবারিরা অত্যন্ত প্রতারণাপ্রবণ। তারা অধিক মুনাফার আশায় বাংলাদেশি জাল নোট ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাই সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে মুদ্রা লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।” তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও জাল নোটের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়