ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে ভয়াবহ ককটেল হামলা, আতঙ্কিত সভাস্থল


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৭-৭-২০২৬ দুপুর ১:৪০

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পাটির ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশস্থলে ভয়াবহ ককটেল হামলার ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করতেই পরিকল্পিত ভাবে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। 
সোমবার রাত নয়টা। সাভার থানা রোডের তরাপুর ঈদগাহ মাঠে চলছিল এনসিপির পথ সমাবেশ।জুলাই গণজাগরণকে ধারণ করে  বক্তব্য রাখছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। ঠিক তখনই এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মঞ্চ লক্ষ্য করে চালানো হয় ককটেল হামলা। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ, শুরু হয় দৌড়াদৌড়ি। রক্তে ভিজে যায় সভাস্থলে কয়েকজন। সমাবেশ সংক্ষিপ্ত আকাওে শেষ হয়।
আহতদের দ্রুত উদ্ধার করে পাঠানো হয় পাশের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে  তিনজনের পরিচয় জানা যায়। আহতরা হলেন, বরিশাল বাকেরগঞ্জের মো. গণি খন্দকারের ছেলে মো. শাহীন খান্দকার (৩০); পঞ্চগড় তেতুলিয়ার জামাল উদ্দিনের ছেলে মো. জসিম (২৬) ও সাভারের উসমান গণির ছেলে মো. শাহাদাত হোসেন (৪০)।
বিস্ফোরণের পরপরই সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করে দলটি। মিছিলটি সাভার থানা ঘেরাও কর্মসূচিতে গিয়ে শেষ হয়।
ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা কেউ আহত হননি।

হামলার পরপরই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে বিক্ষোভ মিছিল নিয়ে সাভার থানা ঘেরাও করেন দলীয় বিক্ষোদ্ধ নেতাকর্মীরা। 

কেন্দ্রীয় নেতা জানান,"এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমাদের মেরে ফেলার উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এর দায় স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিএনপি নেতাদেরকেই নিতে হবে। আওয়ামীলীগ যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের দোসরদেরও একই পরিণতি হবে।"
সভা শুরুর আগে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে এসপি বলেন, ‘আপনারা আরেকটি বিষয় জানতে পেরেছেন, তৎক্ষণাৎ এখানে বিদ্যুৎ চলে যায়। সেই বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি। এটাকেও সন্দেহের বাইরে রাখছি না। কোথাও কোনো কিছুই আমরা সন্দেহের বাইরে রাখছি না।’

সাভার থানায় মামলা ও হাসপাতালে রোগীদেও দেথে সাংবাদিকদের আহবায়ক নাহিদ ইসলাম এমপি আরো জানান,গণঅভ্যুত্থানের চেতনাকে যারা ভয় পায়, তারাই এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে। সমাবেশ শুরুর মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই হামলার পথ তৈরি করা হয়েছে। আমরা এর প্রতিটি ঘটনার হিসাব নেব।"
সিংকঃ-  নাহিদ ইসলাম, আহ্বায়ক , জাতীয় নাগরিক পাটি(এনসিপি) এবং সংসদ সদস্য ঢাকা-১১ ।  
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী। ঘটনাটির গুরুত্ব বিবেচনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পথসভায় পুলিশ মোতায়ন থাকলেও ঘটনার পর নিরাপত্তা আরো জোরদার করা হয়। কেন্দ্রীয় নেতাদের বহরের গাড়ীর  সামনে এবং পিছনে পুলিশের গাড়ী ছিল।এসিপির পক্ষ থেকে মামলা হয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য ঢাকা জেলা অতিরিক্তি পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রথান করে ৩ সদস্যেও একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশের একাদিক টিম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে।
সভাচলাকালীন  বিদ্যুৎ বিভ্রাট নিয়ে এসপি বলেন, ‘আপনারা আরেকটি বিষয় জানতে পেরেছেন, তৎক্ষণাৎ এখানে বিদ্যুৎ চলে যায়। সেই বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি। এটাকেও সন্দেহের বাইরে রাখছি না। কোথাও কোনো কিছুই আমরা সন্দেহের বাইরে রাখছি না।’

তার ভাষ্য, ‘আমরা তদন্ত করে অবশ্যই দোষীদের খুব দ্রুত আইনের আওতায় আনব। তদন্তের অনেক বিষয় থাকে। কোনো কিছুই আমরা সন্দেহের বাইরে রাখি না। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল, এরপরই বিস্ফোরণ ঘটল—বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’
"ঘটনার পরপরই আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।   অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।"  
একটি গণতান্ত্রিক দলের প্রকাশ্য সমাবেশে ককটেল হামলা নতুন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী দল ও স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে, জননিরাপত্তায় গোয়েন্দা ব্যর্থতা ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। সাভারে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়