মনোহরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা নিহত ১ আহত ১৫
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার কাঁচি নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিকল হওয়া ট্রাকের পেছনে ঢাকা গামী নীলাচল বাসের ধাক্কায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭জুলাই) এ দুর্ঘটনা ঘটে।মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যাক্তি হলেন- নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের মোস্তফা কামাল বাচ্চু-(৭০)। আহতরা হলেন- নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, রাত সাড়ে ৪টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলাচল,ঢাকা মেট্রো-ব-১২-২০৭৩ নাম্বারের একটি বাস যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় কুমিল্লা -নোয়াখালী আঘোড়াঘাটঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার কাঁচি নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিকল হওয়া ট্রাকের পেছনে ঢাকা গামী নীলাচল বাসটি ধাক্কা দেয়। এতে পুরো বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ১জন মারা যান। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।আহত ১৫ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক,তাদেরকে স্থানীয় নাথেরপেটুয়া জেনারেল হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন লাকসাম -লালমাই হাইওয়ে থানা ও নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির পুলিশের ২টি টিম।মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ খিলা বাজারে হিমাচল বাস চাপায় খানাতুয়া গ্রামের মো,আবু জাফর ইসলামী ব্যাংক কর্মকর্তার স্ত্রী তাসলিমা আক্তার নিহত হন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied