ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৭-৭-২০২৬ দুপুর ১:৪৫
 “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আত্রাই উপজেলা কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার (৬ জুলাই) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
 
​দিবসের শুরুতে সকাল ১০:০০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সকাল ১০:১৫ টায় সমবায়ী ও সুবিধাভোগীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।
 
​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন মীরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। 
 
​উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম,  আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম- সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার প্রমুখ। 
 
​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো.  রেজাউল ইসলাম বলেন রেজু বলেন, স্বপ্নের সোনার বাংলা গড়তে পল্লী অঞ্চলের উন্নয়ন অপরিহার্য। বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতির চাকা সচল করতে এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই স্লোগানকে বুকে ধারণ করে আমাদের সমবায় ও পল্লী উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে হবে।
 
​তিনি আরও বলেন, পল্লী অঞ্চলের মানুষের মাঝে ঋণ বিতরণ, আধুনিক কৃষির প্রশিক্ষণ এবং গাছের চারা বিতরণের মতো সরকারের এই উদ্যোগগুলো গ্রামীণ নারীদের স্বাবলম্বী করছে এবং দেশের সামগ্রিক জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি সবাইকে মিলে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। ​আলোচনা সভা শেষে কর্মসূচির অংশ হিসেবে সমবায়ী ও সুফলভোগীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিনামূল্যে গাছের চারা ও এরপর গ্রামীণ উদ্যোক্তা ও সমবায়ীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়েছে। 
 
​পাশাপাশি, একই মঞ্চে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলার ২৭ জন দুঃস্থ পরিবারের মাঝে ৫৪ ব্যান্ডিল ঢেউটিন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩২ জন ব্যক্তির মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক ও স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়। ​উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক সমবায়ী ও সুফলভোগী উপস্থিত ছিলেন।
 
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য পল্লী উন্নয়ন ও সমবায় খাতের ভূমিকা অনস্বীকার্য। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী করে গড়ে তুলতে বিআরডিবি ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঋণ বা প্রণোদনা হিসেবে যে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে, তা সঠিক ও ফলপ্রসূ কাজে ব্যবহারের মাধ্যমে আমাদের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। তিনি কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়