মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগ ও এতিমখানার জন্য নির্মিতব্য ৫ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সহ-সুপার মাওলানা জহুরুল হক ও এমএম আরিফের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এমন অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ।
এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন, শিক্ষক একরামুল হক, হাফেজ খায়রুজ্জামান, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, মিরসরাই থানা যুবদলের সমন্নয়ক হারুন উর রশিদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ডা, শহিদুল আলম, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ সহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল আমিন নতুন ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান