ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৭-৭-২০২৬ দুপুর ১:৪৭

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকায় ধনু নদ থেকে আবারও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবী, দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি একটি চক্র পুনরায় নদীর বিভিন্ন স্থান থেকে দিন-রাত বালু উত্তোলন শুরু করেছে। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নদীভাঙন ও পরিবেশগত ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচহাট ও আন্দাইর গ্রামের বিপরীত পাশে ধনু নদীর তীরবর্তী “বাগানীর চর” এলাকা থেকে কয়েকদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। একই সঙ্গে নুরালীপুর ও পাতরা গ্রাম সংলগ্ন এলাকাতেও রাতের আঁধারে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবী, ধনু নদ থেকে উত্তোলিত এসব বালু নৌপথে ও ট্রলারের মাধ্যমে পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা এবং চামটা এলাকার বিভিন্ন স্থানে এসব বালু বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পাঁচহাট গ্রামের বাসিন্দা আপনুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে অভিযোগ করেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও একটি সিন্ডিকেট ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকজন নেতা বালু উত্তোলনের সঙ্গে জড়িত রয়েছেন। তাদের দাবী,, প্রশাসনের নজরদারি দুর্বল হওয়ায় অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন যুবদলের সভাপতি পারভেজ বলেন, “আমরা প্রশাসনের অনুমতি নিয়েই নদী থেকে বালু উত্তোলন করছি। উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও থানা পুলিশ বিষয়টি জানে।” তবে কী ধরনের অনুমতি রয়েছে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি। পরে অনুমতিপত্র প্রদর্শনের আশ্বাস দিলেও সংবাদ লেখা পর্যন্ত তা পাওয়া যায়নি।
এদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল ছোটন দাবী করেন, তাদের দলের কিছু লোক বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকলেও পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছে বলে তারা জেনেছেন। তবে এ দাবীর সমর্থনে কোনো নথিপত্র দেখানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত বছর একই এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে কয়েকজনকে আটক ও জরিমানা করেছিল। এরপর দীর্ঘদিন ওই কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি পুনরায় বালু উত্তোলন শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগতজ্যোতি চৌধুরী বলেন, গাজীপুরের পাঁচহাট এলাকার আন্দাইর ও বাগানী এলাকায় বালু উত্তোলনের বিষয়টি তার জানা নেই। তবে ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অলিদুজ্জামান বলেন, পাঁচহাট এলাকায় ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের বালু উত্তোলন বন্ধ করতে বলা হয়েছে। তিনি জানান, বালু উত্তোলনকারীরা লিখিত অনুমতির ভিত্তিতে বালু উত্তোলনের দাবি করলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে একটি লিখিত অনুমতির কপি পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বালু উত্তোলন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুসফিকুর রহমান বলেন, খালিয়াজুরীর পাঁচহাট এলাকার আন্দাইর ও বাগানী এলাকায় ধনু নদী থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো লিখিত বা মৌখিক অনুমতি কিংবা নির্দেশনা দেওয়া হয়েছে বলে তার জানা নেই। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত